০৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:১২ পিএম

২০২২ সালে ২৪ হাজার অগ্নিকাণ্ডে নিহত ৯৮

২০২২ সালে ২৪ হাজার অগ্নিকাণ্ডে নিহত ৯৮
এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা।

মেডিভয়েস রিপোর্ট: ২০২২ সালে দেশের বিভিন্ন স্থানে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৯৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাধারণ জনগণ ৮৫ জন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ১৩ জন।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত ২০২২ সালের বার্ষিক পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।

বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে সারাদেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। অগ্নিকাণ্ডে ৭২ জন পুরুষ ও ১৩ জন সাধারণ নারী নিহত হয়েছেন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন ১৩ জন।

২০২২ সালে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন মোট ৪০৭ জন। এর মধ্যে সাধারণ পুরুষ ৩০৩ জন এবং নারী ৭৪ জন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন ৩০ জন।

বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে সারাদেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনায় এবারও সবচেয়ে বেশি ৩৮.৪৮ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। এছাড়া বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ১৬.০৮ শতাংশ এবং চুলা থেকে ১৩.৯৮ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক